Logo Logo

গোপালগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচ পিস ইয়াবাসহ মোঃ ইমন মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারী।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সমন্বয়ে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমন মোল্লাকে আটক করা হয়।

গ্রেপ্তার ইমন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শিপন মোল্লার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদকসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...