Logo Logo

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়নের বর্ননা দিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে বর্তমান সরকারের ১৮০ দিনের বাস্তবায়িত কর্মসূচি ও জবাবদিহিতার বর্ণনা দিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।


বিজ্ঞাপন


২৩ আগষ্ট রবিবার সন্ধ্যা ৭ টার দিকে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

এ সময় তিনি বাকেরগঞ্জ উপজেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সবেমাত্র বর্তমান সরকার ছয় মাস অতিক্রম করেছে, এরই মধ্যে নানাবিধ উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছে।

সংসদ সদস্য আবুল হোসেন খান জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে একটি প্রচারপত্র প্রকাশ করেন।

এই প্রচার পত্রের মাধ্যমে উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সার্বিক তথ্য তুলে ধরা হয়েছে। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, ২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে সড়ক, মাটির রাস্তা, সেতু-কালভার্ট,মাদরাসা-মসজিদ,স্কুল ও কলেজের উন্নয়নসহ মোট ১৬৬টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পাশাপাশি বিভিন্ন খাতে সম্পন্ন ও প্রস্তাবিত কাজের বিবরণও দেওয়া হয়েছে।

এতে খাল খনন ও পুনঃখনন, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত, নতুন স্কুল ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ে টয়লেট,গভীর নলকূপ ও ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। মৎস্য খাতে পোনা অবমুক্তকরণ এবং বিনামূল্যে চাষ প্রকল্পের তথ্যও রয়েছে।

অন্যদিকে সামাজিক সেবার আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, নগদ অর্থ অনুদান, মহিলা প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাব এবং ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে সহায়তার তথ্য দেওয়া হয়েছে।

কৃষি খাতে কৃষক কার্ড, চারা ও ধানবীজ বিতরণ এবং ইউরিয়া সার বিতরণের হিসাব তুলে ধরা হয়েছে। এলজিইডি ও পৌরসভা উন্নয়ন খাতে রাস্তা, কালভার্ট, সেতু, ড্রেন, পার্ক, ব্রিজ ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কথাও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণদান এবং ‘২০ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সড়কের পাশে গাছ লাগানো ও নদীভাঙন রোধে উদ্যোগের তথ্য সহ সকল তথ্য তুলে ধরেছেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক‘বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি’।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন খান (বাবলী) পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন) সহ উপজেলা, পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...