Logo Logo

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। মাদককে না বলি, সুস্থ, সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ও সুধী সমাবেশ ।


বিজ্ঞাপন


(২৩ ই আগস্ট) রবিবার বিকেল ৪:০০ ঘটিকায় হাটহাজারী উপজেলাধীন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উক্ত মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএম বলেন, মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় বাধা।

আমাদের সমাজে মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উক্ত মাদকবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন,আজকের এই মাদকবিরোধী র‌্যালি শুধু একটি সমাবেশ নয় এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন রক্ষার একটি সামাজিক অঙ্গীকার। আমাদের কোনো সন্তান যেন মাদকের ভয়াল থাবায় হারিয়ে না যায়। অথবা কোনো পরিবার মাদকের কারণে ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা লড়াই করে সফল হতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম এবং সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে।

তিনি তার বক্তব্যে আরও বলেন,মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের চাহিদা তৈরির সামাজিক ও পারিবারিক কারণগুলো চিহ্নিত করতে হবে। আমাদের সন্তানদের হাতে মাদক নয়—বই তুলে দিতে হবে,হতাশা নয় -স্বপ্ন দেখাতে হবে,অপরাধের পথ নয়—আলোর পথ দেখাতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।

আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হাটহাজারীর উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ,হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া, আবু রশিদ মেম্বার, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান,নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ডা. আজম, মোহাম্মদ টিপু সুলতান, কৃষক দল হাটহাজারী উপজেলা সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান ,এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, সপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, জাহেদ, সাংবাদিক আরমান, গাজি বাবুল,যুবদল যুগ্ন- আহবায়ক ইমরান,গাজী রাসেল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, রুবেল, আজগর সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...