বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)।
গত রোববার (২৩ আগস্ট) বিকেলে র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে নাজমুল (১৯) ও মঞ্জুরুল ইসলাম (২২) নামে দুই যুবক গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত দুজন ওই হত্যা মামলার আসামি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...