Logo Logo

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা


Splash Image

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্ত সাপেক্ষে এ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।

পুলিশের দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখ রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য বা প্রচারণা চালানো যাবে না এবং উসকানিমূলক বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি কর্মসূচিস্থলে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের পুলিশের সব দিকনির্দেশনা মেনে চলতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের আয়োজন করতে বলা হয়েছে।

ডিএমপির অনুমতিপত্রে আরও স্পষ্ট করা হয়, কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অনুমোদিত সীমানার বাইরে কাউকেই মানববন্ধন করতে দেওয়া হবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার আয়োজক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...