বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার ১ নম্বর শাহপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুজায়েদ উল্লাহ সুজা জানান, স্থানীয় কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত বেশ কিছুদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বসতঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। ঘটনার আগের দিন রোববারও ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
সুজার দাবি, ওই হুমকির পরদিন সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচিয়ে বের হয়ে আসেন। তবে আগুনে ঘরে থাকা প্রায় ৭ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
ঘরটি পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে বর্তমানে মাথা গোঁজার কোনো জায়গা নেই বলে জানিয়েছেন সুজায়েদ। একই সঙ্গে ঘটনার পরও দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়াসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ তার।
সুজায়েদ উল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ থেকে ১২ জনের নাম তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা রেকর্ড করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...