Logo Logo

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


Splash Image

যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুছা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানাধীন বসতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তার মুছা উপজেলার আমলাই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমলাই গ্রামের মোঃ মিজানুর রহমান বিশ্বাসের চায়ের দোকানের সামনে সাতমাইল থেকে গোগা অভিমুখী পাকা সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন মুছাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার মুছার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে শার্শা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...