Logo Logo

উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা অনুষ্ঠিত


Splash Image

চট্টগ্রামের ঐতিহ্যবাহী উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং বিদ্যাপীঠের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার মোহাম্মদ আবু সালেহ।

সভায় উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, ব্যাংকার এম আবদুল মান্নান, মুহাম্মদ রিয়াজ উদ্দিন ফারুকী, এনামুল হক, ইমতিয়াজ উদ্দিন, এম. আর. কে রুবেল, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, নূর উদ্দীন, মিনার, মুন্তাসিরসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় এ. পি হাই স্কুল প্রাঙ্গণে একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী পরিষদ গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা সম্ভব। এ জন্য বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের রয়েছে গৌরবময় ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ৪ সেপ্টেম্বরের সাধারণ সভায় সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থেকে কার্যকর মতামত ও সহযোগিতা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...