বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য এক সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে উদাত্ত আহ্বান জানানো হয়।
আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. আহমদ কবির এবং গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ এক্সিকিউটিভ ক্লাবের সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণকালে বক্তারা উল্লেখ করেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও তীব্র পরিবেশদূষণ মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ কেবল পরিবেশকে শীতলই রাখে না, বরং মানুষের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি।” সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন পরিবেশবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মসূচিতে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তির বিশেষ তাৎপর্য তুলে ধরে আয়োজকরা জানান, সংগঠনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই বৃক্ষরোপণ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমুখী নানা সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সবশেষে বৃক্ষরোপণের মধ্য দিয়েই সফলভাবে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...