বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়ার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-যশোর মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে কালনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...