বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে রাজৈর পৌর শহরের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাবাসুম ও তাহমিনা মোল্লাকান্দি গ্রামের নাসির শেখের জমজ মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তাবাসুম ও তাহমিনা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে নেমে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দুই বোনের কোনো সাড়াশব্দ না পেয়ে পুকুরপাড়ে গিয়ে তাদের খোঁজ করেন।
পরে পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই জমজ বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মোল্লাকান্দি গ্রামে দুই জমজ বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...