Logo Logo

বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। তিনি বাকেরগঞ্জ পৌরসভা বাসস্ট্যান্ড এলাকার ‘মায়ের দোয়া বেকারিতে’ কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন সোমবার সকালে প্রতিদিনের মতো নিজ কর্মস্থলে যান রায়হান। তবে ঘণ্টাখানেক পর স্ত্রীর ফোন পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এর জের ধরে রায়হান নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঘরের দরজা ভেঙে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...