বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ নিত্যানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে এই গীতা স্কুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৈদিক বিদ্যালয়ের পরিচালক ও ধর্ম প্রচারক সুব্রত বৈরাগী মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার।
সমাজসেবক কেশব চন্দ্র মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য টুটুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কিরন চন্দ্র মল্লিক এবং সমাজসেবক হালদার বাড়ৈ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার হাওলাদার বলেন, সামাজিক অবক্ষয়ের হাত থেকে শিশুদের রক্ষা করতে হলে তাদের ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। এই মহৎ চিন্তা থেকেই গীতা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও জানান, তারা দলীয়ভাবে সব ধর্মের মানুষের পাশে থেকে দেশকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে কাজ করে যাবেন।
আলোচনা সভা শেষে উপস্থিত ১১২ জন শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে ১টি করে শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা ও কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...