বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর ও কুমারিয়া বিলে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকালে দুই বিল থেকে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
পরে জনসম্মুখে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জালগুলোতে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক এবং দেশীয় মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আসলাম হোসেন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, চায়না দুয়ারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে এসব জালের ব্যবহারে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...