বিজ্ঞাপন
ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় স্বপ্নতরী ফাউন্ডেশনের সভাপতি সুহিন মুন্সি, সহ-সভাপতি রাতুল সরদার, রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ মৃধা, ক্যাশিয়ার রফিকুল ইসলাম সরদার, সিএম রিওয়ান আহম্মেদ লাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্বপ্নতরী ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বিশেষ করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে আগ্রহ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বপ্নতরী ফাউন্ডেশনের সদস্যরা বলেন, মানবিক মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...