বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় সার বিক্রির দোকান ও বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপজেলার লেবুবুনিয়া বাজারে সার বিক্রির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী ফারুক হোসেন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন হাওলাদার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া সাতঘর এলাকার বাসিন্দা। তিনি লেবুবুনিয়া বাজারে সার ব্যবসা পরিচালনা করেন।
অভিযানকালে সার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হবে। সরকারি মূল্যের ব্যত্যয় ঘটিয়ে সার বিক্রি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...