Logo Logo

বিলাইছড়িতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও মহান আদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের সভাপতি জাফর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানি বড়ুয়া, বিলাইছড়ি থানার এসআই সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও মহান আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, ক্ষমাশীলতা ও উত্তম চরিত্র অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও সুন্নাহ অনুসরণ করলে সমাজে ন্যায়, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এ সময় পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...