Logo Logo

বাকেরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও মানবতার কাণ্ডারী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস ১২ই রবিউল আউয়াল ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে বরিশাল জেলার বাকেরগঞ্জে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ এবং যুব ও ছাত্র হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। এতে বাকেরগঞ্জের সাধারণ মুসল্লিসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী নবীপ্রেমীরা ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’, ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিশ্বনবীর শানে রচিত নানা বাণী ও সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন।

আনন্দ র‍্যালিতে অংশগ্রহণকারীরা জানান, ১২ই রবিউল আউয়াল বিশ্ব মানবজাতির জন্য এক পরম কল্যাণময় ও অত্যন্ত আনন্দমুখর দিন। এই দিনেই রহমতের পরম বার্তা নিয়ে ধরাধামে আগমন করেছিলেন বিশ্বশান্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর পবিত্র জন্ম ও ওফাতের এই মহামান্বিত দিনে বিশ্বনবীর সুমহান ন্যায়বিচার, ক্ষমাশীলতা ও সহনশীলতার আদর্শ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...