Logo Logo

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র


Splash Image

বিশ্বজুড়ে নিজেদের সকল ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নির্দেশনার ফলে বিশ্বের যেকোনো দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে আপাতত নতুন কোনো ভিসার সাক্ষাৎকার নেওয়া হবে না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে দায়িত্ব পালনরত সকল কূটনৈতিক এবং ভিসা প্রদানকারী কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই প্রশিক্ষণ কর্মসূচি কতদিন চলবে বা কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো কর্মকর্তাদের এমনভাবে দক্ষ করে তোলা যেন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর মার্কিন সরকারের ওপর আর্থিক বা সুযোগ-সুবিধাগত দিক থেকে নির্ভরশীল হয়ে পড়তে পারে—এমন ব্যক্তিদের ভিসা প্রদান থেকে বিরত থাকেন।

এর আগে যুক্তরাজ্যের গণমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ প্রথম এই ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের বিষটি সংবাদ প্রতিবেদনে প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে একাধিক আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে তাঁদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে পুনরায় নির্ধারণ করা হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই কঠোর অভিবাসনবিরোধী নীতি গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় এবার বিশ্বব্যাপী নিয়মিত ভিসা সাক্ষাৎকার কার্যক্রমই স্থগিতের সিদ্ধান্ত এলো। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো দেশটিতে নতুন অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করা। ইতোমধ্যেই কাগজপত্রহীন বহু অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সমর্থন জ্ঞাপন কিংবা ইসরায়েলের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো রাজনৈতিক কারণেও অনেকের ভিসা বাতিল ও প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে।

এমনকি যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার প্রাপ্ত (গ্রিনকার্ডধারী) অনেকের গ্রিনকার্ডও বাতিল করা হয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের মধ্যেও তীব্র আতঙ্ক ও শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...