বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকরপাশা এলাকার একটি গোডাউনে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ ও বিক্রি করা হচ্ছিল। এর মাধ্যমে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গোডাউনটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে গোডাউন থেকে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বাজারজাত করে আসছে। খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে কারখানার মালিকের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে সতর্ক করা হয়েছে। নকল বিড়ি তৈরি ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...