বিজ্ঞাপন
আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার, বিকেল ৩টায় শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ‘সংশপ্তক’ ও ‘অনির্বাণ’ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ‘সংশপ্তক’ দল চ্যাম্পিয়ন এবং ‘অনির্বাণ’ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মো. জাবেদ ইকবাল সভাপতিত্ব করেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...