বিজ্ঞাপন
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুনীল কুমার বিশ্বাস, পিতা- রামচন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা-যোগ্যতা ও বৈধ সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসা করে আসছিল। অভিযানে তার কথিত চিকিৎসাকেন্দ্র থেকে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি বিভিন্ন ধরনের অপারেশনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...