বিজ্ঞাপন
শুক্রবার (২৮ আগস্ট) কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় মানবিক সংগঠন ‘লাসমিন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে শিশুদের কলকাকলি ও উচ্ছ্বসিত উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শিশুদের নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে অকৃত্রিম হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় ও মজার খেলাধুলা। খেলাধুলা শেষে প্রতিটি শিশুর জন্য উন্নতমানের প্রীতিভোজ এবং বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিশুদের চোখে-মুখে ছড়িয়ে পড়ে আনন্দের ঝলক।
উৎসবে অংশ নেওয়া শিশুরা জানায়, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে কাটানো সময় এবং একসঙ্গে বসে দুপুরের খাবার খাওয়া—সব মিলিয়ে দিনটি তাদের কাছে ছিল স্মরণীয় ও ভীষণ আনন্দের।
উল্লেখ্য, লাসমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ হাফিজ খান। তিনি তাঁর প্রয়াত মায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে ২০২৫ সালে মায়ের নামানুসারে মানবিক এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ‘মানবতার সেবায় আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বৃত্তি, বিনামূল্যে পাঠদানসহ মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।
উক্ত উৎসবের সার্বিক তত্ত্বাবধান ও খেলাধুলা পরিচালনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন এস এম রাজিন হাসান, তাসনিয়া খান, নাঈমুর রহমান, জিন্নাতারা জুই, ঐশী শ্রুতি দত্ত, মো. ফাহাদ, মারুফ আলম, মোহাম্মদ জাবের ও আবু সালেহ।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার আনন্দে সম্পৃক্ত করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে লাসমিন ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...