বিজ্ঞাপন
রোববার (৩০ আগস্ট) মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ধারাবাশাইল গ্রামে যাওয়ার পথে স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছান ওই গৃহবধূ। এ সময় পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে নাজমুল হাওলাদার তাকে টানা আট দিন ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নাজমুল হাওলাদারকে আসামি করে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার আসামি নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...