Logo Logo

ঝালকাঠিতে ৩,১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


Splash Image

ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


রোববার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাটপট্টি এলাকার সাইফুল স্টোরের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কাটপট্টি এলাকার মো. মাহফুজুর রহমানের ছেলে।অভিযানে ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল স্টোরের গোডাউন থেকে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পলিথিন আইন অনুযায়ী বিনষ্ট করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিম বলেন, অবৈধ পলিথিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...