বিজ্ঞাপন
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে বাট্টাজোড় ইউনিয়নে একটি ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনুকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...