বিজ্ঞাপন
রোববার (৩০ আগস্ট) তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সকালেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ও সালামি প্রদান করে।
এরপর অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক নথিপত্র, প্রশাসনিক কার্যক্রম ও পুলিশের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সদর কোর্ট এবং টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...