Logo Logo

নজরুল বর্ষ উপলক্ষে নকলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন


Splash Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা প্রশাসন, নকলার আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। জাতীয় কবির কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং নজরুলের সাম্য ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, নজরুল বর্ষকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন জাতীয় কবির জীবন, কর্ম ও সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িক, সাম্যবাদী ও মানবিক দর্শন শিক্ষার্থীদের মাঝে বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলার সাবেক বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক সিনিয়র আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার, ভূমি কমিশনার সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের বহুমাত্রিক সৃষ্টিকে শিক্ষার্থীদের কাছে আরও সহজভাবে তুলে ধরার পাশাপাশি তাঁর সাম্য ও মানবতার দর্শন চর্চার মধ্য দিয়ে একটি সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...