Logo Logo

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


Splash Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অবদান ও সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে রাঙামাটির বিলাইছড়িতে নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, ইউআরসি ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রাণী বড়ুয়া, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে দেশব্যাপী এই সরকারি আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধিদের উপস্থিতি তুলনামূলক কম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত অনেকে।

রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্থানীয় শিল্পীদের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি জাতীয় সংকট ও অর্জনে কাজী নজরুল ইসলামের নাম ও বাণী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই কবির লেখা কবিতা, গল্প ও গান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তাঁর জীবনী, সাম্যের শিক্ষা ও আদর্শ চর্চার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...