Logo Logo

রাজাপুরে মিলন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠির রাজাপুরে আলোচিত মিলন হাওলাদার হত্যা মামলায় মো. রুবেল হোসেন (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।


বিজ্ঞাপন


র‌্যাব-৭-এর সহযোগিতায় রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার আলার বাড়ির মো. নুর হোসেনের ছেলে। তিনি নিহত মিলন হাওলাদারের ভায়রাভাই এবং এ মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রুবেল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে রাজাপুর থানায় আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে মিলন হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস রুবেল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে সোমবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...