বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ও সফর সঙ্গীরা ছিলেন। চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজ হাতে চা পাতা তোলেন এবং ফটোসেশনে অংশ নেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, এর আগে তিনি শুধু পাহাড়ি অঞ্চলের চা বাগান দেখেছেন। সমতলের চা বাগান দেখা তার জন্য নতুন অভিজ্ঞতা। চা শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং চা পাতা তোলার প্রক্রিয়া দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের সফর তিনি দারুণভাবে উপভোগ করছেন বলেও জানান।
পরে মার্কিন রাষ্ট্রদূত এশিয়ার সর্ববৃহৎ সূর্যপুরী আমগাছ এবং চা কারখানা পরিদর্শন করেন।
এদিকে, রাষ্ট্রদূতের সফরকে ঘিরে পুরো উপজেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...