Logo Logo

নড়াইলে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও আতশবাজিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল শহরের চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। এছাড়া জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, টিপু সুলতান, সাবেক সহসভাপতি জুলফিকার আলি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার সনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে নড়াইলের দলীয় কার্যালয়ের সামনে ৪৮টি আতশবাজি পোড়ানো হয়। এর মধ্য দিয়ে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অন্যদিকে যশোর যাওয়ার পথে নড়াইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নেতাকর্মীদের সঙ্গে তিনি সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...