বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ও গড়কান্দা এলাকায় পৃথকভাবে এই আয়োজন করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম.এ রায়হান, আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
একই দিন পৃথকভাবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি। পৌর শহরের গড়কান্দায় বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মো. ফরহাদ হোসেনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা দলে দলে শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...