বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদরের লক্ষ্মীপুর ধুনচী এলাকার জলিল প্রামাণিকের ছেলে মো. হেলালউদ্দিন (৩৮), রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ধুনচী এলাকার জমজম খানের ছেলে মো. আবদুল্লাহ আল সিয়াম খান (১৯) এবং ৯ নম্বর ওয়ার্ড ২৮ কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. নুরুল হোসেন (১৯)।
প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণ অনুযায়ী, রাজবাড়ী কাপড়ের বাজারের কাদরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত ‘আস্থা পোশাক শিল্প’-এর স্বত্বাধিকারী জাকিয়া সুলতানা। তাঁর সাবেক এক কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ আগস্ট দুপুরে বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা একটি প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সেসময় এজাহারনামীয় বিবাদীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলকারীরা জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
এ ঘটনার পর আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাজবাড়ী সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত উক্ত তিন আসামিকে গ্রেফতার করে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...