Logo Logo

বগুড়ার শেরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং বর্ণাঢ্য র‍্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন দলটির নেতা-কর্মীরা।

কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা সূচনা হয়। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সৌজন্যে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে গেঞ্জি ও ক্যাপ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, ফিরোজ আহমেদ জুয়েল, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, শফিকুল ইসলাম শফিক, আমিনুল ইসলাম শাহীন, মামুনুর রশীদ আপেল, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, আবু সাঈদ, নুরুল ইসলাম নুর; যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, তরিকুল ইসলাম সম্রাট, আইয়ুব আলী মন্ডল; স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার আলী কলিন্স, শাওন; ছাত্রনেতা আরমান, শাহাদত হোসেন এবং মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, আফরোজা আক্তার ডিনা, রাহুমা ইসলাম রিচিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ ও সাধারণ নেতা-কর্মীদের যৌথ অংশগ্রহণে একটি সুবিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...