বিজ্ঞাপন
আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী এমপি বলেন, "নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার ইতোমধ্যে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। দেশের সার্বিক কল্যাণে রাষ্ট্রনায়ক তারেক রহমান পর্যায়ক্রমে তাঁর সকল নির্বাচনী প্রতিশ্রুতিই বাস্তবায়ন করবেন।"
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩২ জন দরিদ্র মানুষের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং ৭৯ জন দরিদ্র ব্যক্তির মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।
টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার ও কাজী অমিত মাহমুদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...