বিজ্ঞাপন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু, মো. শাহীন আলম, নুরনবী হোসেন, শামীম রেজা, দানিয়েল ইবনে আহম্মদ, মো. মিরাজ উদ্দীন, রাকিবুল হোসেন সেতু, আহ্বায়ক সদস্য বাদশাহ আলমগীর, রাকিবুল ইসলাম, সানাউল্লাহ শেখ ও সাকলাইন হোসেন সাকিবসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে মো. শাহীন আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে পরিবেশ বিপর্যয় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা ক্যাম্পাসজুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি। পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এগিয়ে আসতে হবে।
মেজবাউল হক মিজু বলেন, ‘একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আমরা বাকৃবির শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী হিসেবে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে। দেশের যেকোনো পতিত বা খালি জায়গায় নিজেদের পছন্দ অনুযায়ী গাছ লাগাতে হবে। সম্মিলিতভাবে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...