Logo Logo

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু


Splash Image

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি, কেনাকাটাসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন


বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগগুলো অনুসন্ধানের জন্য ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে ওই টিমের নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও রয়েছে।

এ ছাড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও দুদকে করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেছেন বলে জানা গেছে।

দুদক সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন।

নিয়োগ-বদলি ও কেনাকাটার ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগগুলোও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

দুদকের গঠিত বিশেষ অনুসন্ধান টিম অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই করবে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা ও আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে অনুসন্ধানের এ পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দুদক। অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...