বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে দ্রুত উত্তেজনা হ্রাসের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের ধারাবাহিকতায় লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম ঊর্ধ্বমুখী থাকে।
আন্তর্জাতিক বাজারে তেলের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধির পর এর দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ০২ ডলারে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।
এর আগে সর্বশেষ কার্যদিবসেও আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। একদিনে এই মূল্যবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। ওই দিনের দরবৃদ্ধি ছিল গত ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ একদিনের মূল্যবৃদ্ধি। একইভাবে, ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের ক্ষেত্রেও এটি ছিল সর্বোচ্চ একদিনের দাম বাড়ার ঘটনা।
সূত্র: আল জাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...