Logo Logo

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার


Splash Image

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে বর্ণাঢ্য কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।


বিজ্ঞাপন


পরিদর্শন শেষে পুলিশ সুপার গোপালগঞ্জ পুলিশ লাইন্সের অভ্যন্তরীণ রেশন স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস/প্রবেশনার)।

এ ছাড়া জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...