বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ গেটসংলগ্ন সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ নায়েব আলী, সদস্য মোঃ কুবাদ হোসেন এবং নিহতের মেয়ে মনিকা বেগম। বক্তারা কৃষক মফিজ মোল্যা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির জোর দাবি জানান।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২৫, তারিখ: ২৯-০৮-২০২৬)। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নিহতের স্ত্রী ফাতেমা বেগম এবং তার বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজ মোল্যার স্ত্রী এবং মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ফাতেমা বেগম তার বেয়াই মশিয়ার রহমানকে সঙ্গে নিয়ে স্বামী মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পরবর্তীতে গত শনিবার বিকেলে ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তথ্য ফাঁস হয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ঘটনা জানতে পেরে দুজনকে আটক করে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।
ঐ দিন রাতেই নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে তাঁর মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামীরা বর্তমানে আদালতে সোপর্দ করার পর কারাগারে রয়েছে এবং মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...