Logo Logo

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টেংরা পশ্চিমপাড়া এলাকার ছবেদা গাছতলা মোছার ব্যাক মোড়ে অভিযান চালিয়ে রেজাউলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত রেজাউল এবং তার এক অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক অজ্ঞাতনামা সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...