বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিরেনের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মহন্ত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এই আয়োজনের জন্য বিডিরেনকে ধন্যবাদ জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে ইউজিসি ও বিডিরেনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষকরা আমাদের জাতি বিনির্মাণের কারিগর। তাই প্রতিটি শিক্ষকের উচিত শিক্ষা ও গবেষণায় গভীর মনোযোগ দেওয়া। দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষক ও কর্মকর্তার জন্য পাঁচটি মডিউলে হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণে বিডিরেনের আধুনিক সেবাসমূহ, শিক্ষাক্ষেত্রে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এর ব্যবহারিক প্রয়োগ, সাইবার নিরাপত্তা, ই-জার্নাল ব্যবহারের কৌশল এবং গবেষণাকর্মে প্ল্যাজিয়ারিজম বা নকল প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বিডিরেনের মহাব্যবস্থাপক খোন্দকার রাশেদুল আরেফিন, আইটি বিশেষজ্ঞ মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আলী হোসেন এবং আবু নাসের মো. নাফিউ।
আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের বিশেষায়িত উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে আরও সমন্বিত ও কার্যকরভাবে যুক্ত হতে পারবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...