বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পোনা অবমুক্তকরণ উদ্যোগ বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুগন্ধা নদীতে পোনা অবমুক্ত করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।
কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ এবং পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই দেশজুড়ে নদী ও মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। 'মাছে-ভাতে বাঙালি'র এই প্রাচীন ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি দেশীয় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ের স্বাভাবিক জীববৈচিত্র্য সুরক্ষাসহ দেশীয় মাছের প্রজনন ও সামগ্রিক উৎপাদন বাড়াতে সর্বস্তরের জনসাধারণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...