Logo Logo

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ ২ যুবক আটক


Splash Image

ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— দপদপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতকাঠি গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) এবং একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) রুম্মান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনের পাকা সড়ক থেকে ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...