বিজ্ঞাপন
নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম (ভিপি) দুলালকে সভাপতি, সোলাইমান খান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি এবং শামিম মৃধাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে ইউনিয়নটির ওয়ার্ডে বিএনপির ৫১ সদস্য কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আবুল হোসেন খান।
সভা থেকে রঙ্গশ্রী ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয় এবং উপস্থিত ডেলিগেটদের সম্মতিক্রমে এমপি আবুল হোসেন খান রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন খান (বাবলী), পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...