বিজ্ঞাপন
কোমলমতি শিক্ষার্থীদের জন্য সহজ-সরল ভাষায় রচিত ‘জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক দুটি বিশেষ বই প্রকাশ এবং তা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৯৭ নম্বর কলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগী সাবরিনা শুভ্রার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই দুটি তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বই হস্তান্তরের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে গ্রন্থ দুটির বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে মতবিনিময় করা হয়। পরবর্তীতে শিক্ষকরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বই দুটির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান। এ সময় শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং বেগম খালেদা জিয়ার তিন মেয়াদে সরকার পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের বিভিন্ন দিক শিশুতোষ ভাষায় আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বালা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, “বই দুটি অত্যন্ত সহজ, সাবলীল এবং শিশুদের উপযোগী ভাষায় রচিত। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন, কর্ম এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রাথমিক ও সঠিক ধারণা লাভ করতে পারবে।”
স্থানীয় পর্যায়ের সচেতন মহলের মতে, পাঠ্যবইয়ের বাইরে শিশুদের জাতীয় ইতিহাসের বিভিন্ন পর্ব ও নেতৃবৃন্দের অবদান সম্পর্কে জানানোর ক্ষেত্রে এ ধরনের চিত্রিত ও তথ্যভিত্তিক বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...