Logo Logo

লালদিঘির লংমার্চের সমাবেশকে জনসমুদ্রে রূপ দিন- মুহাম্মদ শাহজাহান


Splash Image

এ এম রিয়াজ কামাল হিরণ, চট।। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা।


বিজ্ঞাপন


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদে জুমা চকবাজার অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। মিছিলটি তেলপাট্টি, রসিক হাজারী ও গোলজার মোড় হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশ জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি জনগণের ন্যায্য ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন, মাওলানা খালেদ জামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...