বিজ্ঞাপন
শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ না করে অন্য স্থানে নির্মাণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে একটি মহল। এলাকাবাসীর দাবি প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। বক্তারা আরো বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ী পারাপার হয়।
নির্ধারিত স্থানে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে কয়েকশত এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য ডাক্তার রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...