Logo Logo

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণ একাডেমীর আয়োজনে ১২২৬তম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক। এ সময় গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ইমামগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একজন ইমামের দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়ানো বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজের মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাও ইমামদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বক্তারা বলেন, বর্তমানে মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধের নেতিবাচক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে জুমার খুতবা ও মসজিদকেন্দ্রিক বিভিন্ন আলোচনায় এসব বিষয়ে সচেতনতা তৈরি এবং যুব সমাজকে অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানানো প্রয়োজন।

তারা আরও বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সনদ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে অবদান রাখতে হবে। পাশাপাশি তরুণদের মসজিদমুখী করা, তাদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইমামদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...